Showing posts with label Islamic zone. Show all posts
Showing posts with label Islamic zone. Show all posts

Friday, July 24, 2015

বিজ্ঞান ও কোরআন

১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে। ২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে। ৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত। ৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে। ৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে। ৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে। ৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে। ৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়। ৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর। ১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর। ১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে। ১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে। ১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে। ( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত) ১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়? ১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত ! ( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ ) ১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা , সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার। ১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !! ......আমাদের সমস্যা হল আমরা সব কিছুই জানি... যারা নাস্তিক তারাও জানে... পার্থক্য টা হল ' বোধ' যেমন ধরুন একজন নেশাকর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে, যে ছেলে বাবা কে খুন করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম দিয়েছে... সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজ গুলো করি... ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা ' বোধ' এর। ... আপনার এই বোধটা থাকতে হবে। সাফল্য ব্যার্থতা বলে আসলে কিছু নেই। জীবনের মূল বক্তব্য- কবর। জন্মের আজান আদায় হয় জানাযায়। জন্মের ঋণ শোধ হল মৃত্যুতে। এটাই সত্য। বাকি সব মিথ্যা। # সবাই লাইক & শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন, প্লিজ!!! ¤রাসুলুল্লাহ (স.) বলেছেন, "আমার একটি বাণী জানা থাকলে-ও তা পৌঁছে দাও।"

Wednesday, June 24, 2015

( পর্দা কি শুধুমাত্রই নারীর জন্য )

ইসলাম শুধুমাত্র নারীদের পর্দা মানতে বলেনি। পর্দার বিধান মেনে চলতে হবে পুরুষকেও। একজন মুমীন পুরুষ যখন একজন বেগানা নারীর দিকে খারাপ উদ্যেশের সাথে কুদৃষ্টিতে তাকায় তবে সেখানে কি শুধুমাত্রই নারীর পর্দার অভাব??? আল্লাহ তা'আলা বলেন, "মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন।" _____[ আল-কুরআন, সূরা নূর, আয়াত: ৩০] আমাদের বর্তমান সমাজে যেমন বেগানা নারীর সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক তেমনি সমান তালে বৃদ্ধি পাচ্ছে বেগানা পুরুষের সংখ্যাও যারা বেগানা নারীদেরকে নানাভাবে ইন্ধন যুগিয়ে যাচ্ছে। . ভাইদেরকে বলছি, টয়লেটের ময়লাও তো খোলামেলা থাকে। তাই বলে কি আপনি টয়লেটের ময়লাকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন??? কখনোই না। কেনানা তা খারাম। ঠিক তেমনি আল্লাহর ভয়ে বেগানা নারীর দিক হতে আপনার দৃষ্টিকে সংযত রাখা আপনার নিজ দায়িত্ব। . . রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, "তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না। যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। যারা আল্লাহর ভয়ে কাঁদে। যারা বেগানা নারী দেখে চক্ষু নিচু রাখে।" __[ আত- তারগীবঃ ৪৭১৩] . আল্লাহ সকল মুসলিম ভাইবোনকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও।(আমিন)

Friday, June 19, 2015

সিগারেট খাওয়া হালাল নাকি হারাম ⇚জারা সিগারেট খান তাদের জন্য...

সিগারেট খাওয়া হালাল নাকি হারাম ⇚জারা সিগারেট খান তাদের জন্য। ———————————— এ ব্যাপারে কুরআন-হাদীস কি বলে একটু দেখুনঃ- ★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"। আল্লাহ পাক বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫] ★ সিগারেট নেশাজাতীয় জিনিস। নবী করিম (সাঃ) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩] ★ কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য। রাসূল (সাঃ) বলেছেন, "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১] ★ সিগারেট অপবিত্র জিনিস। আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭] ★সিগারেটে অপব্যায় ছাড়া কোন ফায়দা নেই। আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭] ★সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়। রাসূল (সাঃ) বলেন "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী] ★সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়। জাহান্নামীদের খাবারের প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, "এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭] এবার আপনি সিদ্ধান্ত নিন।

Friday, April 10, 2015

হযরত উবাদা ইবনে সামেত(রা.) থেকে বর্ণিত

হযরত উবাদা ইবনে সামেত(রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ছয়টি আমলের প্রতিশ্রুতি দাও, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি- * কথা বললে সত্য বলবে. * ওয়াদা করলে পূর্ণ করবে.। * আমানতের মাল যথাযথভাবে পৌঁছে দিবে। * লজ্জাস্থানের হিফাজত করবে। * দৃষ্টি অবনত রাখবে। * হারাম উপার্জন থেকে হাতকে বিরত রাখবে।

হযরত মোহাম্মদ (সাঃ)

আমার এক হাতে সুর্য এবং আরেক হাতে চন্দ্র এনে দিলেও, আমি সত্য প্রচার হতে বিরত হব না... সম্ভবত এটাই সর্ব শ্রেষ্ট উক্তি: ____হযরত মোহাম্মদ (সাঃ)

Thursday, April 2, 2015

মানুষ কখনো খারাপ হয় না

মানুষ কখনো খারাপ হয় না.কারণ সে খারাপ হয়ে জন্মায় না.কিন্তু পরে সে তার পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে খারাপের দিকে ঝুঁকে পড়ে.খারাপ কাজ,খারাপ সঙ্গ, তাকে খারাপের একটা মুখোশ পরিয়ে দেয়. সে ইচ্ছে করলেই এ থেকে বেরিয়ে আসতে পারে.তবে তাকে আগে খারাপ সঙ্গ, খারাপ কাজ, ছাড়তে হবে.কেননা জত দামি সাবানই হোক না কেনো পানি যদি হয় ময়লা কোনোদিন আপনার হাত পরিস্কার করতে পারবে না

Toriqul

Tuesday, March 31, 2015

নামাজ না পরলে

...ফজরের নামাজ না পরলে চেহারার উজ্জলতা নষ্ট হয়ে যাবে *.....যোহরের নামাজ না পরলে রুজির বরকত হবেনা *....আসরের নামাজ না পরলে শক্তি কমে যাবে *.....মাগরিব এর নামাজ না পরলে, সন্তানাদি কোনো উপকারে আসবে না *.....এশার নামাজ না পরলে নিদ্রায় পরিতৃপ্তি হবে না হে আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন. . . আমিন

Monday, March 30, 2015

একজন মুসলিম ইসলামের প্রশংসা করতেই পারে

ইসলামের গুণগান গায়তেই পারে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে, তার নবীকে অপমান করলে, তার বিরুদ্ধে বিদ্রোহী ঝড় তুলতেই পারে কারন, সে একজন সত্যিকারে মুসলিম কিন্তু সে হয় সাম্প্রদায়িক...!!! আবার আরেকজন ইসলাম বিদ্বেষি লোক ইসলামের বিরুদ্ধে কথা বললে, ইসলামের নবী, মানবতার নবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ঠাট্রা বিদ্রূপ করলে, সে হয় অসাম্প্রদায়িক...!!! হাহাহাহাহাহা..... সত্যি তোদের বিবেকের তারীফ করতে হয়....!!!

ইসলামিক বার্তা

ইসলামিক বার্তা হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে রাসুল (সাঃ)বলেছেন,ইমাম সাহেব যখন আলহামদু সুরা শেষ করিয়া আমীন বলিবে,তুমিও তখন আমীন বলিও কেননা, ঐ সময় ফেরেশতাগনও আমীন বলিয়া থাকেন যাহাদের আমীন বলা ফেরেশতাদের আমীন বলার সঙ্গে সঙ্গে হইবে,তাহাদের পূর্ববর্তী সমস্ত গোনাহ মাফ হইয়া যাইবে......(সহিহ আল বুখারী)

Saturday, March 28, 2015

তোমার কি ভয় করে না ?

তোমার কি ভয় করে না ? আওয়ামি জালেমদের বিরুদ্ধে লিখি বলে অনেকে মেসেজে প্রশ্ন করে ? অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস যদি না থাকে,তবে কি দরকার মানুষ হিসেবে বেচেঁ থাকার ? মৃর্ত্যু ভয়ে শংকিত হয়ে অন্যায়ের পদলেহি জীবন আর গৃহপালিত কুকুরের মধ্যে তফাৎ কোথায় ?

Monday, March 23, 2015

দিন শুরু হউক ক্রআন

দিন শুরু হউক ক্কুরআন দিয়ে→ "তোমাদের বন্ধু তো আল্লাহ, তাঁর রসূল এবং মুমিনগণ-যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র" -(সূরা আল মায়িদাহ, আয়াত: ৫৫)

loade-php.png