Ads
Home
All posts
Thursday, October 22, 2015
এবারই সর্বপ্রথম, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগে Post লিখে আয় করুন। অবিশ্বাস্যনা ?
ফেসবুকে এখন থেকে প্রিয় জনের status আর মিসহবে না।
আসসালামুআলাকুম। আজকে আপনার আমি যে টিপসটি দিব সেটা হয়ত অনেকেই জানে, তবুও লিখলাম। এখন থেকে প্রিয় মানুষের স্টেটাস আর মিস হবে না। যখনই স্টেটাস আপলোড করোক না কেন নোটিফিকেশন আপনাকে জানিয়ে দিবে। আর তার জন্য আপনাকে ছোট একটা কাজ করতে হবে। যার স্টেটাস পেতে চান তাকে just 'Close Friend' হিসাবে সেভ করোন। 'Close Friend' দিলে আপনাকে তার আপডেট সমূহ জানিয়ে দিবে। ★'Close Friend' কিভাবে বানাব? যাকে 'Close Friend' করবেন তার প্রোফাইল এ যান। এবার নিচে নামেন। দেখবেনঃ See Friendship Poke Block this person Suggest Friends Unfriend See Friend Lists এসব দেওয়া আছে। এবার 'See Friend Lists' এ যান। দেখবেন 'Close Friend' দেওয়া আছে। ঐখানে মার্ক দিয়ে 'Done' এ ক্লিক করেন। বাস আপনার কাজ শেষ। এখন থেকে সে যখনই স্টেটাস দিবে, তা আপনাকে নোটিফিকেশন এ জানিয়ে দিবে 
Thursday, October 8, 2015
Friday, September 18, 2015
কিভাবে বুজবেন আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়েছে ?
বন্ধুরা সবাই ক্যামন আছেন আশাকরি ভাল , আপনারা তো আর আমাকে জিজ্ঞেস করেন না যাই হক আমিও আপনাদের দোয়াই খুব ভাল আছি । যাই হক মূল কথাই আসা যাক আজকে আমি আপনাদের সাথে পিসি ভাইরাস নিয়ে কিছু কথা লিখবো । আমি জানি অনেকে ভাবছেন ভাইরাস সম্পর্কে আর কি জানবো তবে আমি বলে তাহলে এই পোস্ট আপনার জন্য না আমার এই পোস্ট সুধু মাত্র তাদের জন্য যারা পিসি সম্পর্কে একেবারে নতুন ঠিক আমার মতো এই পোস্ট সধু মাত্র তাদের জন্য । তাহলে আর দেরি না করে চলুন দেখে নিন পিসিতে ভাইরাস আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ । মানুষের যেমন বিভিন্ন রোগ বালাই হয় ঠিক তেমনি পিসি এর ক্ষেত্রেও এর বিকল্প কিছু না এটাও এক ধরনের রোগ বলতে পারেন । আর এই রোগ সেই ধরতে পারে যে পিসির সাথে ঘনিষ্ঠতা বজাই রাখে এবং সেই এক মাত্র বুজতে পারে পিসি টি সুন্থ আছে না অসুস্থ । একটি পিসি কে ভাইরাস আক্রমন করেছে কিনা সেটা আমারা অনেকে মোটা মোটি আন্দাজ করতে পারনি আবার অনেকে করতে পারিনা । যাই হক পিসি কে ভাইরাস আক্রমন করলে আমার কিছুটা কাজের হের ফের হতে দেখি । একটি পিসি কে ভাইরাস আক্রমণ করে যেসকল লক্ষণ গুলো ধরা পড়ে নীচে স্টেপ বাই স্টেপ দেখে ও বুঝে নিন …। ১// প্রথমত যেটা কারণ তাহল – আগের তুলনাই কম্পিউটার চালু হতে অনেক সময় নিবে । ২// যেকোনো ফাইল এমনি উধাও হয়ে যাওয়া বা না পরিবর্তন হয়ে যাওয়া । ৩// ড্রাইভের নাম পরিবর্তন হয়ে যাওয়া । ৪// COM এবং EXE ফাইল আকার কোন কারণ চাড়াই বেড়ে যাওয়া । ৫// স্ক্রীন এ অদ্ভুত কিছু হাস্যকর ফাইল দেখা । ৬// অস্বাভাবিক এরর সংকেত প্রদর্শিত হওয়া । ৭// স্ক্রীন এ অপ্রত্যাশিত শব্দ অথবা ছদি দেখতে পাওয়া । ৮// নিজে নিজে সিস্টেম এর সময় , তারিখ পরিবর্তন হওয়া । ৯// ডিস্ক এ ব্যাড সেক্টর বেড়ে যাওয়া । তার কারণ কিছু ভাইরাস তাদের নিজেকে লুকানোর জন্য তাদের অবস্থান কে ব্যাড সেক্টর হিসাবে মার্ক করে দেয় যাতে করে অপারেটিং সিস্টেম বা অন্য কোন প্রোগ্রাম সেখানে না প্রবেশ করতে পারে গুমবিডি ডট কম এর মত। ১০// সাধারন যেকোনো কাজেও ডিস্ক এক্সিস ( Access ) সময় বেড়ে যাওয়া । ১১// যেকোনো ফাইল সেভ বা প্রিন্ট করতে অনেক সময় নেওয়া । ১২// হার্ড ডিস্ক এর পার্টিশন নষ্ট হয়ে যাওয়ার কারনে হার্ড ডিস্ক এ থাকা সব ডেটা হারিয়ে যাওয়া । ১৩// অহেতুক মেমোরি সাইজ কমিয়ে কোন প্রোগ্রাম চালনা ব্যাহত করা । যেমন ঃ Out of Memory বা Insufficient Memory ম্যাসেজ দেওয়া । ১৪// কম্পিউটার এর কাজ আসতে আসতে ধির হয়ে যাওয়া । ১৫// প্রোগ্রাম এর মেনু , লিস্ট , অপশন ইত্যাদি অংশ গুলি ঠিক মতো খুজে না পাওয়া । ১৬// কাজ করতে করতে হটাত হ্যাং হয়ে যাওয়া , কখুন অটো রিস্টার্ট নেওয়া বা সাটডাওন ( Shutdown ) হয়ে যাওয়া । ১৭// অনেক অনেক সময় BIOS এর প্রোগ্রাম কে সম্পূর্ণ মুছে ফেলে পিসি কে পুরো পুরি ভাবে অক্ষম বা অচল করে দেওয়া । ১৮// পিসি এর বিভিন্ন ফোল্ডার এর মধ্যে উক্ত ফোল্ডারের নাম এর শেষে .EXE এক্সটেনশনযুক্ত ফোল্ডার পাওয়া । ১৯// ইমেজ ফাইল সমূহের সাইজ নিজে নিজে একেবারে কমে গিয়ে কয়েক KB তে পরিণত করা এবং তার ফলে সেই ফাইল টি আর ওপেন বা চালু না হওয়া । ২০// ফাইল এর কিছু অংশে অবাঞ্ছিত ম্যাসেজ প্রদর্শিত হওয়া। কি আশাকরি বুজতে পারনেন কম্পিউটার কে ভাইরাস আক্রমন করলে ঠিক কি কি লক্ষণ দেখা যাই । আশাকরি এবার থেকে নিজেই বুজতে পারবেন আপনার কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা । Note: কিভাবে এটাকে প্রতিরোধ করবেন উৎসাহ পেলে আগামি পোষ্টে প্রকাশ করবো।
অতিরিক্ত গরম হয়ে যাওয়া ল্যাপটপ ঠাণ্ডা রাখারউপায
কম্পিউটার অথবা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাওয়া খারাপ লক্ষন। এটা মোটেও কম্পিউটারের জন্য ভালো নয় । অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারনে আপনার কম্পিউটার ক্রাশ করতে পারে এবং স্থায়ীভাবে আপনার হার্ডওয়্যার নষ্ট হয়ে জেতে পারে । ল্যাপটপকে ঠাণ্ডা রাখা মানে হল ল্যাপটপের পর্যাপ্ত গরম হাওয়া বের হয়ে দেওয়া । যদি গরম হাওয়া বের হতে না পারে, তাহলেই আপনি এই সমস্যায় জর্জরিত হবেন ! আপনার ল্যাপটপ যখন অন থাকবে, নিশ্চিত হয়ে নিবেন যে ল্যাপটপের গরম হাওয়া ঠিক ভাবে বের হতে পারছে । কখনই ল্যাপটপ বালিশের উপর অথবা নরম কোন বস্তুর উপর রাখবেন না, যদিও আমি এখন বিছানার উপর ল্যাপটপ রেখে পোস্টটি লিখছি , তবে আপনারা এই কাজটি করবেন না । আর সবচেয়ে বড় কথা হল, কখনই ল্যাপটপ অন/ স্লীপ/ হিবেরনেট অবস্থায় ব্যাগে রাখবেন না। আপনি ল্যাপটপ কুল্যার কিনতে পারেন। এর দাম আমার সঠিক জানা নেই । তবে ডলার এর হিসাবে ৮ থেকে ৪০ ডলার হত্তে পারে । আপনার পিসি তে যদি ময়লা জমে, তাহলেও এই সমস্যা হতে পারে । এবং এই সমস্যা ল্যাপটপ পরিস্কার করার মাধ্যমে সমাধান করতে পারেন । যদি মনে করেন আপনার ল্যাপটপে ময়লা জমেছে তবে এভাবে চেষ্টা করুন – ১. প্রথমে আপনার ল্যাপটপ বন্ধ করুন । ২. স্ক্রু ড্রাইভার দিয়ে ল্যাপটপএর ব্যাক সাইডটি খুলুন। ৩. যদি কোন ময়লা দেখেন তবে যত্নসহকারে পরিস্কার করুন ।
কম্পিউটারকে এই ১০ ভাইরাস থেকে দূরে রাখুন!
ক্লিকের আমি, ক্লিকের তুমি, ক্লিক দিয়ে যায় চেনা। চেনা তো যায়, কিন্তু মাঝে মধ্যে অচেনা লিঙ্কে ক্লিক করার ফল কতটা মারাত্মক হতে পারে সেটা যিনি ভুগেছেন তিনিই একমাত্র জানবেন। এমন অনেক ভাইরাস আছে, যা একবার ল্যাপটপ বা কম্পিউটারের সিস্টেমে ঢুকে গেলে নতুন কম্পিউটার কেনাটাই বোধ হয় বেশি সহজ। বাড়ির ছাপোষা কম্পিউটার থেকে হোয়াইট হাউজের সুপার কম্পিউটার— কেউই এই সব ভাইরাসের হাত থেকে রেহাই পায়নি। এক নজরে দেখে নিন সেই সব ভাইরাসের তালিকা। আর হ্যাঁ, বিধিবদ্ধ সতর্কীকরণটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি আমরা, ভুল করেও কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। ১) IloveYou: কী সুন্দর নাম! অথচ এর প্রভাব কতটা ভয়ানক তা টের পাওয়া গিয়েছিল ২০০০ সালে। প্রথম দেখা গিয়েছিল ফিলিপিন্সে। নিমেষের মধ্যে বিশ্বের মোট কম্পিউটারের ১০ শতাংশ একেবারে ধ্বংস করে দিয়েছিল। মোট ক্ষতির পরিমাণ ছিল ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। ২) My Doom: ইতিহাসে এর থেকে ভয়ঙ্কর ভাইরাস নাকি জন্মায় নি! প্রথমবার দেখা গিয়েছিল ২০০৪ সালে ২৬ জানুয়ারি। ই- মেল মারফত সারা বিশ্বে ছড়িয়ে যায়। এর অন্য একটি নামও রয়েছে, Novarg. প্রায় ২০ লাখ কম্পিউটার এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত হয়ে গিয়েছিল। এর ফলে ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। ৩) Sobig F: এই ভাইরাস আপনার কম্পিউটারের নিপাট ভদ্রলোক সেজে এসে দাঁড়াবে এবং আপনার কাছেই ঢোকার অনুমতি চাইবে। অর্থাত্ স্প্যাম মেল হিসাবে ঢুকেও আপনাকে এটা বোঝাবে যে সে একটি সঠিক অ্যাড্রেস থেকে এসেছে। এ ভাবেই ২০০৩-এ ২০ লাখ সিস্টেমের বারোটা বাজিয়েছিল। কম্পিউটারে ঢোকার ২৪ ঘণ্টার মধ্যে নিজের ১০ লক্ষ কপি তৈরি করে ফেলে এই ভাইরাস। ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ক্ষতি করেছিল এই ভাইরাস। ৪) Code Red: ইনি হোয়াইট হাউসের কম্পিউটারকেও নাচিয়ে ছেড়েছেন। ২০০১-এর ১৩ জুলাই এটি প্রথম দেখা যায়। মাইক্রোসফ্ট ইন্টারনেট ইনফর্মেশন সার্ভারের একটি খুঁতকে কাজে লাগিয়ে ৪ লাখ সার্ভারকে ক্ষতিগ্রস্ত করে এটি। বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ ছিল ২৫০ কোটি মার্কিন ডলার। ৫) SQL Slammer: ২০০৩-এ প্রথম দেখা যায়। মাত্র ১০ মিনিটের মধ্যে ৭৫ হাজার সার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে 911 সার্ভিস সবই প্রভাবিত হয়েছিল এর জন্য। মোট ক্ষতির পরিমাণ ছিল ১২০ কোটি মার্কিন ডলার। ৬) Melissa: অন্যতম সাঙ্ঘাতিক তাতে কোনও সন্দেহ নেই। ১৯৯৯ সালে ২৬ মার্চ প্রথম লক্ষ্য করা যায়। প্রথম মাস-মেইলার মাইক্রোভাইরাস। খুব কম সময়ের মধ্যে ৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি করেছিল এটি। FBI এর সৃষ্টিকর্তা ডেভিড স্মিথ- কে ধরার জন্য আকাশ-পাতাল এক করে ফেলেছিল। ৭) Chernobyl: এটি প্রথম দেখা যায় তাইওয়ানে। এটি কম্পিউটারে ঢুকে Flash BIOS Chip টি এফেক্ট করে এবং সেটি কাজ করা বন্ধ করে দেয়। এর জন্য বিশ্ব জুড়ে প্রায় ২৫ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। ৮) Storm Worm: ২০০৭-এ বিশ্বের প্রচুর কম্পিউটার ব্যবহারকারী একটি মেইল পেয়েছিলেন। ওতে লেখা ছিল ইউরোপে ঝড়ের কারণে ২৩০ জন মারা গিয়েছেন। যারা এই মেইলটি ক্লিক করে খুলেছিলেন, তাদের কম্পিউটার আর ঠিক করা যায়নি। এক কোটি কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশ্ব জুড়ে। ক্ষতির হিসাব করা যায়নি। ৯) Conflicker: ২০০৯-এ আবিষ্কার হয় এটি। দেড় কোটি উইন্ডোজ সিস্টেমের বারোটা বাজিয়েছিল এটি। শুধুমাত্র কম্পিউটারই নয়, পেন ড্রাইভ, স্মার্টফোন, এক্সটার্নাল হার্ডডিস্ক সব কিছুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এটি। ফায়ারওয়াল প্রোটেকশন ভলো না হলে কম্পিউটারের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে কপি করে ফেলতে ওস্তাদ। ১০) Nimda: অ্যাডমিট কথাটি উল্টো করে লিখলে এই ভাইরাসটি দেখতে পাবেন। ৯/১১-এর এক সপ্তাহ পরে এই ভাইরাসটি বিশ্বজুড়ে মাত্র ২২ মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে। কম্পিউটারের যাবতীয় তথ্য, ফাইল ট্রান্সফার এবং শেয়ার্ড ফোল্ডারের ইতিহাস নিমেষে চুরি করে ফেলতে পারে এটি। অনেকে বিশ্বাস করেন, এটি সাইবার টেরর অ্যাটাকেরই একটা অঙ্গ হিসাবে কাজ করেছিল।
Subscribe to:
Posts (Atom)